প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর মাহমুদুন নবী সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুন নবী সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়রা মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

  • . এর আরও খবর