প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জ ও কবিরহাট ছাত্রদলের নবগঠিত কমিটিকে হাসনা জসীমউদ্দীন মওদুদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন : কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীমউদ্দীন মওদুদ।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার রাজপথের পরীক্ষিত সৈনিকদের নিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সংগ্রামী ও সাহসী নেতৃত্বকে তাঁর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

হাসনা জসীমউদ্দীন মওদুদ বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ ও কঠিন লড়াইয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পেয়েছেন। তাঁদের সাহসী নেতৃত্ব আগামী দিনে মাঠের রাজনীতিকে আরও বেগবান ও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সুদৃঢ় ঐক্য ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর