প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ আগস্ট, ২০২৬

বেগমগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাবের আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে চৌমুহনী সিঙ্গার রোড থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পরে কাচারি বাড়ি জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য অনুষ্ঠিত হয়।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর