
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল এবং সদস্য সচিব মোঃ মেহেদী হাসান প্রমূখ।
বক্তব্যে তারা কোম্পানীগঞ্জ ও বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুটি কমিটি ঘোষণা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :