প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ আগস্ট, ২০২৬

বেগমগঞ্জ শ্রমিক দলের কর্মী সম্মেলন

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর নির্দেশে নোয়াখালীর বেগমগঞ্জে শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের আয়োজনে,মিরওয়ারিশপুর মাদ্রাসা মাঠে, শ্রমিক দলের ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলন অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহবায়ক আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ।

সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নাছির উদ্দীন ইমন,ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বোরানুল হাই তপন ইউনিয়ন যুবদলের নেতা নুর নবী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সকল ক্ষেত্রে শ্রমিক ছাড়া বিকল্প নেই,তাই আগামীতে  দেশ ও প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান করেন।

আরও পড়ুন