
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস।
প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আহসান উল্লাহ, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসালেহ উদ্দিন সেলিম, বিএনপি নেতা কামাল হোসেন, যুবদলের আহবায়ক রুস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব নাছির উদ্দীন ইমন সহ স্থানীয় বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :