প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ আগস্ট, ২০২৬

বেগমগঞ্জে বসতভিটা নিয়ে বিরোধে ভাংচুরের অভিযোগ, থানায় অভিযোগ

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে  বসতভিটা ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও জায়গায় দখলের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের নাদু মুহুরির বাড়িতে।

স্থানীয় সুত্রে ও সরেজমিনে গেলে জানা যায়,  একই বাড়ির আবুল হোসেনের সাথে মারুফ, শহীদ হোসেন, ইমরান হোসেন শুভ, গিয়াস উদ্দিনদের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

অভিযোগকারী আবুল হোসেন জানান, তার বসতবাড়ি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান। মামলা বিচারাধীন থাকা অবস্থায়ও প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। তারা তার বসতবাড়িতে গিয়ে ভাঙচুর চালায়।

অভিযুক্তদের সাথে কথা বলে জানা যায়, তাদের দাবি, তারা কোনো ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত নন। বরং যে জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি তাদের বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি। তাই প্রকৃত ঘটনা ও জমির মালিকানার বিষয়টি যাচাই করে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আবুল হোসেন আরো জানায়, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

এই ঘটনায় আবুল হোসেন বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর