প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৬

বেগমগঞ্জে এসএসসি ও দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মফিজ উল্লাহ মেমোরিয়াল একাডেমির হল রুমে নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে ফখরুল ইসলামের পরিচালনায় সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুব, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মহসিন মানিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক সাইফুল ইসলাম, মোহাম্মদ  হাসান তৈয়ব, ইমরান হোসেন আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আয়াত উল্লাহ, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি টি.আই. সুজন, প্রধান শিক্ষক রিয়াজ, উদ্দিন, নাজিম উদ্দিন, শাহরাজ উদ্দিন ফিরোজসহ অনেকেই।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য ইউনিয়ন ও আশেপাশের কয়েকটি বিদ্যালয়ের মোট ১১০ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ আমীরুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন অন্তর,  সবুজ হাসান, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল পাটোয়ারী, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, এবং আরিফুল ইসলাম আজাদ সহ শিক্ষার্থী, অভিভাবক, সংগঠনের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি ও সংবর্ধনা তাদের আগামী দিনের পথচলায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠেই শিক্ষার্থীদের দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর