প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬

বেগমগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সুলতানপুর হানিফ ভুইয়া স্কুল এন্ড কলেজের হল রুমে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মীর জুমলা মিঠুর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ নূর হোসেন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রুস্তম আলী ও বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় বক্তারা দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর