
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামানের পরিচালনায় খেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল আ ন ম এমরান খান, এ এস পি আব্দুর রহিম, টি আই (বেগমগঞ্জ) উত্তম কুমার দেবনাথ, চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মাহাবুবুল কবির সহ পুলিশ সদস্য, স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল আলাইয়ারপুর ও রানারআপ চৌমুহনী পৌরসভা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ।
আপনার মতামত লিখুন :