প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬

বেগমগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ১৫ দিনের কারাদণ্ড

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার: বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে মাদক সেবনের অপরাধে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন আদালত।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমান তার ফোর্সসহ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মীর ওয়ারিশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেন্দুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় কেন্দুরবাগ এলাকার করিম উদ্দিন ভূঁইয়া বাড়িতে মোঃ মাসুমের বসতঘরে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোঃ মাসুম কেন্দুরবাগ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার মায়ের নাম পারভিন আক্তার।

পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত মাদক সেবনের অপরাধে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেন বলে ডিবি পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর