প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতাল রোডে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা সংবাদদাতা, সদর : মাইজদী সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে মেসার্স মতিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, মেসার্স ফুড পয়েন্ট কনফেকশনারিকে ৫ হাজার টাকা এবং মেসার্স মিজান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার, নিম্নমানের লবণ দিয়ে খাবার প্রস্তুত এবং স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রদর্শনের অভিযোগে মেসার্স মতিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, অনুমোদনহীন ও লেবেলবিহীন কসমেটিকস বিক্রি এবং বিদেশি পণ্যে ইচ্ছেমতো মূল্য ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স ফুড পয়েন্ট কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ পৃথক স্থানে না রেখে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মেসার্স মিজান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর