প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে দশম শানদার ক্বেরাত সম্মেলন ও ইসলামী মহাসম্মেলন

স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশ ও বিপুল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে তাহসীনুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে দশম শানদার ক্বেরাত সম্মেলন ও ইসলামী মহাসম্মেলন।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলার মাইজদী বড় মসজিদ চত্বরে দিনব্যাপী এ ধর্মীয় সম্মেলনে তাহসীনুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, দত্তেরহাট জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা সিদ্দিক আহমেদ নোমান এবং ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইলিয়াস আলী।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাহসীনুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমেদ কোরাইশী কাশেমী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা ও মুফতি রেজাউল করিম আবরার।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ,  জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা নিজাম উদ্দিন ও সেক্রেটারি ইয়াকুব কাশেমী, জমিয়তুস মাদারিস কওমীয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান ও সেক্রেটারি হাফেজ মাওলানা আজিজুল্লাহ নোমানসহ বিশিষ্ট আলেম-ওলামা ও অতিথিবৃন্দ।

এছাড়া হাজীরহাট মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা নুর ইসলাম, হাফেজ মাওলানা মজিবুর রহমান, হাফেজ মাওলানা আব্বাস কামাল, মুফতি এনায়েত উল্লাহ হাবিবী, মুফতি হাবিবুল্লাহ কামাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম ও ক্বারীগণ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল দেশবরেণ্য ক্বারীদের হৃদয়ছোঁয়া কণ্ঠে পবিত্র কুরআনের ক্বেরাত পরিবেশন। ক্বেরাত পরিবেশন করেন ক্বারি মাওলানা শহীদুল্লাহ কক্সবাজার, ক্বারি মাওলানা রাজেন সালেহ মিশর, ক্বারি মাওলানা আবদুল ওহাব ময়মনসিংহ, ক্বারি মাওলানা আবদুর রহমান লক্ষ্মীপুর, ক্বারি মাওলানা জোবায়ের সিদ্দিকী কুমিল্লা, ক্বারি মাওলানা ওবায়দুল্লাহ ফেনী ও ক্বারি মাওলানা শিহাব উদ্দিন নোয়াখালীসহ বিভিন্ন এলাকার ক্বারীগণ।

এ সময় হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, ক্বারি মাওলানা শহিদুল্লাহ, ক্বারি মাওলানা ওসমান শিকদার, মুফতি দেলোয়ার হোসেন কাসেমী, মুফতি নুরুল আফসার, হাফেজ মাওলানা বেলায়েত, মুফতি লোকমান সোবানী, মাওলানা আবুল খায়ের, মুফতি মহিউদ্দিন মাহমুদী, হাফেজ শরিফ উল্লাহ তারতিল, হাফেজ ক্বারি শামীম ওসমান, হাফেজ মাওলানা নুর উদ্দিন নূরী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি হাফেজ আহমেদ সারোয়ার ও সাইফুল ইসলাম ধর্মপুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা, তেলাওয়াত ও কুরআন ভিত্তিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে কুরআনের শিক্ষা ও ইসলামী আদর্শের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মাইজদী বড় মসজিদ চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিকেল থেকেই নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন। রাত পর্যন্ত চলে পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াত, ওয়াজ ও ইসলামী আলোচনা।

আয়োজকরা জানান, তাহসীনুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত দশম শানদার ক্বেরাত সম্মেলন ও ইসলামী মহাসম্মেলন নোয়াখালীর ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে দেশবরেণ্য ক্বারী, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর