প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০২৬

টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির ড. আবদুল মমিন সিদ্দিকী

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী টানা তৃতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।

আন্তর্জাতিক গবেষণা সূচকে তাঁর বৈশ্বিক র‍্যাংক ২১৪৬৯৪ এবং ‘ফিসারিজ’ (Fisheries) সাবফিল্ডে র‍্যাংক ৫৩৮। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) যৌথভাবে প্রকাশিত এ তালিকায় তিনি এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও স্থান পেয়েছিলেন।

টানা তিন বছর এ স্বীকৃতি অর্জন তাঁর গবেষণাকর্মের ধারাবাহিকতা ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের পরিচায়ক। তাঁর এ অর্জনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর