
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ইউনিয়নে এক রাতে দু’বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে আহছান উল্যাহ (৫৯) নামে এক গৃহকর্তা গুরুত্বর আহত হয়েছেন। এসময় সংঘবদ্ধ ডাকাতদল দু’বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডেও আহছান উল্যাহর নতুন বাড়ি ও ৩ নং ওয়ার্ডের নুর ইসলাম ভূঁঞা মেম্বার বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এঘটনায় গুরুত্বর আহত আহছান উল্যাহর মেয়ের জামাই ওবায়দুল হক রিপন জানান, একটি মুখোশ পরা ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে ঢুকে দরজা ভেঙে পেলে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকলে আমার শশুর আহছান উল্যাহ তাদের বাধা দেয়ার সাথে সাথে তাকে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি লুটে পড়ে। পরে ওই ডাকাতদল আমার শাশুড়ীর গলার চেইন ও কানের দুল এবং ঘরে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়।
অপর দিকে নুর ইসলাম ভূইয়ার পরিবারের সদস্যরা জানান, কয়েকজনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের ঘরের এক গৃহবধূর গলায় ছুরি ধরে আলমারি ভেঙে প্রায় এক ভরি স্বর্ণালংকার, ৩৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, ডাকাতির বিষয় পুলিশকে জানালে তোমাদেও শিশুদের অপহরণ করে নিয়ে যাবে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের তদন্ত চলছে, অভিযোগ অনুযায়ী দ্রুত আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :