প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৬

সেনবাগে মাদক সেবনের অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে মাদক সেবনের অভিযোগে মোঃ রাফি নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় এলাকায় মাদক সেবনের সময় পুলিশ রাফিকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত রাফিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রাফি কেশারপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

রায়ের পর তাকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে নোয়াখালী কারাগারে পাঠায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর