প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৬

অপহরণকারীদের হাত থেকে পালানো কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : সোনাপুরে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক আনসার সদস্য।

জানা যায়, লক্ষ্মীপুর থেকে ওই কিশোরকে অপহরণ করে সোনাপুরের একটি বাসায় আটকে রাখে অপহরণকারীরা। প্রাণ বাঁচাতে সোমবার (৫ অক্টোবর) ভোরে সুযোগ বুঝে আটক থাকা ওই বাসা থেকে পালিয়ে সোনাপুর এলাকায় চলে আসে কিশোরটি। এ সময় অসহায় অবস্থায় তাকে দেখতে পান নোবিপ্রবিতে দায়িত্ব পালনরত এক আনসার সদস্য।

বিষয়টি বুঝতে পেরে ওই আনসার সদস্য কিশোরটিকে নিরাপদে উদ্ধার করে নোবিপ্রবি ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরবর্তীতে পরিবারের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে কিশোরটিকে তার পরিবারের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

নোবিপ্রবির ওই আনসার সদস্যের তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক ভূমিকার কারণে কিশোরটি নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর