প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৬

ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে ইয়াবা সেবনের সরঞ্জামসহ মো. ফারুক (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ ফারুককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক নোয়াখালীর সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম।

পরে তাকে বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর