প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৬

কবিরহাটে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : সাম্প্রতিক সময়ে বিএনপি ও যুবদল নেতা কে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপি।

রবিবার (৪ অক্টোবর ) রাতে স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কবিরহাট উপজেলার বিএনপির আহ্ববায়ক কামরুল হুদা চৌধুরী লিটন ও কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিল এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় দলের ভাবমূর্তি ও দায়িত্বশীল নেতাদের হেয় প্রতিপন্ন করতে কাল্পনিক তথ্য সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে, যার সাথে বাস্তবতার বিন্দুমাত্র কোনো মিল নেই।
১৭ জানুয়ারী ২০২৬ইং তারিখে গণপিটুনিতে মারা যায় কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান ওরফে মিজান (ডাকাত)।

নিহত মিজানের স্ত্রী কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাসেদ হিরন, নরোত্তমপুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক মাসুদ, ছাত্রদল নেতা মুরাদ সহ জামায়েত ইসলামীর কয়েক জন কর্মী সহ আসামী করে মামলা করেন, এবং তাদের বিচরের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

গত ৩ অক্টোবর উদ্দেশ্য প্রণীত ভাবে বিএনপি ও সরকারের সুনাম নষ্ট করতে মিথ্যে বানোয়াট সংবাদ সম্মেলন করেন মিজান ডাকাতের পরিবার এমন মন্তব্য করেন সংবাদ সম্মেলনে নেতারা।

বিএনপি নেতারা স্পষ্ট করে বলেন, এ ধরনের অপপ্রচার চালিয়ে কবিরহাটে ধানের শীষের ঐক্যবদ্ধ শক্তির ভিত্তি দুর্বল করা যাবে না। প্রচারিত অসত্য সংবাদের কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে যে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে তার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানানো হয়।

একই সাথে কোনো যাচাই-বাছাই ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

এসময়ে সংবাদ সম্মেলনে কবিরহাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদস্থ নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর