প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৬

অফিসার ও ফোর্সের কল্যাণে পুলিশ সুপারের আকস্মিক মেস পরিদর্শন

রিপোর্টার, মাইজদী : অফিসার ও ফোর্সের কল্যাণ, মানসম্মত খাবার এবং উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নোয়াখালী পুলিশ লাইন্সের মেস আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দীন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের মেসে আকস্মিক পরিদর্শনে যান পুলিশ সুপার।

পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের জন্য প্রস্তুত করা খাবারের মান, পরিমাণ, পুষ্টিগুণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং খাবার পরিবেশনের সার্বিক ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি খাবারের গুণগত মান ও পুষ্টিগুণ যথাযথভাবে বজায় রাখা, মেসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা এবং সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেস ম্যানেজারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে মেসের খাবারের মান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর