প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৬

পূর্ব লক্ষ্মীনারায়ণপুর থেকে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১০ দিনের কারাদণ্ড

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : সুধারাম থানাধীন পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে এক পুরিয়া গাঁজাসহ মো. রাসেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে রাসেলকে আটক করা হয়।

গ্রেপ্তার রাসেল সুধারাম থানার পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকার মোহাম্মদ মিলনের ছেলে। তিনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নিয়ামুল কবিরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে রাসেলকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর