
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাকিব হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর সাকিনের মরহুম ইউসুফ চেয়ারম্যানের কাচারিবাড়ির সামনে সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সাকিব হোসেন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর (লাতু হাজী বাড়ি) এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সাকিব হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :