
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শিফাত ই মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, শুভেচ্ছা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করা হয়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের কর্মজীবনে সততা, মানবিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :