
রিপোর্টার, মাইজদী : মাইজদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুই পুরিয়া গাঁজাসহ মো. শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
গত ৫ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট পূর্ব বাজার এলাকায় শরীফের ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এ সময় দুই পুরিয়া গাঁজাসহ মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিনের পিতার নাম মো. সেলিম এবং মাতার নাম শামসুন নাহার। তিনি নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাহাপুর (কোরবান আলীর বাড়ি), বাসিন্দা।
পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :