প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬

মাইজদীতে নূরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : মাইজদীতে নূরানী তালীমুল কুরআন বোর্ড চটকবাড়ী বাংলাদেশ-এর ২০২৬ সালের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) মাইজদীর তারতীলুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, ঐক্য সুদৃঢ় করা এবং নূরানী শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে করণীয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংগঠনিক ঐক্য আরও শক্তিশালী করতে হবে। তাঁরা বোর্ডের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

সভায় নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা বোর্ডের কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলরা

কমিটির চেয়ারম্যান মাওলানা সাইফুল্লাহ সাহেব, ভাইস চেয়ারম্যান হাফেজ ইলিয়াছ ও মাওলানা হোসাইন আহমদ যাদবপুরী, মহাসচিব মাওলানা আশরাফ আলী দিদার এবং যুগ্ম-মহাসচিব মাওলানা আলী আহমদ ও মাওলানা নাজিম উদ্দিন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুন নূর হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন সাইফ, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোজাম্মেল হক, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রিয়াজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাবের হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেয়ামত উল্যাহ তানজিম, দপ্তর সম্পাদক মাওলানা জাবের হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মোদ্দাসের হোসাইন, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াছ সফিক, সহ-অর্থ সম্পাদক কারী জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক কারী ফজলুর রহমান মতিপুরী, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবদুল হালিম, প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুফতি মুবাশ্বির বিন মিল্লী, আইনবিষয়ক সম্পাদক মাওলানা আবদুল আজিজ, শিক্ষক কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফ উল্লাহ এবং সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ ফিরোজ।
কমিটির সদস্যরা হলেন মাওলানা ইসমাইল মাহমুদ (চরমটুয়া), মাওলানা লোকমান হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, মুফতি নুরুল আলম (রামগতি), ডাক্তার সালাহ উদ্দিন, মাওলানা আহমদ হাসান, হাফেজ কামাল উদ্দিন, কারী হানিফ উদ্দিন, কারী জয়নাল আবেদীন সেলিম, মাওলানা আব্দুশ শহীদ, কারী সালাহ উদ্দিন, মাওলানা নাজমুল হাসান ফারুক, মাওলানা ইব্রাহিম খলিল ও মাওলানা আবদুল মালেক।

আরও পড়ুন

  • . এর আরও খবর