
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর রোগমুক্তি কামনা ও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আশা কিন্ডারগার্টেন মাঠে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান সুমন। সঞ্চালনা করেন যুবদল নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ও সাইফুল ইসলামসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
বক্তারা আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :