
স্টাফ রিপোর্টার: জেলার সুধারামে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালাদরাপ ইউনিয়নে দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এ এম মানিক খন্দকারের নাম ঘোষণা করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ৯ নম্বর কালাদরাপ ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এ এম মানিক খন্দকার। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা কাজী শাহাদাত হোসেন, বারাহীপুর ওয়ার্ড সভাপতি আবু তাহের মেম্বার, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. সিরাজুল হক সিরাজ, যুব সংহতির উপজেলা যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও মো. খলিল মেম্বারসহ দলের নেতাকর্মীরা।
সভা চলাকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মোবাইল ভিডিও কলের মাধ্যমে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম শরিফ দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতা এবং বিভিন্ন স্থানে সংঘটিত মব সন্ত্রাস ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশের সার্বিক পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :