
উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাকের হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জায়েদ এবং বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি এস এম সাহাব উদ্দিন সহ আরো অনেকেই।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে রাজগঞ্জ ইউনিয়ন বনাম্ব রসুলপুর ইউনিয়ন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
এতে উক্ত সময়ে উভয় দল গোল না হওয়ায় খেলা ট্রাইব্যাকের গড়ায়। রাজগঞ্জ ইউনিয়ন রসুলপুর ইউনিয়নকে ট্রাইব্যাকারে পরাজিত করে রাজগঞ্জ ইউনিয়ন বিজয়ী লভ করে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :