প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

কবিরহাটে সাংবাদিককে হেনস্থা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :: কবিরহাটে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে মুভি বাংলা টেলিভিশনের কবিরহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেনকে হেনস্থা, মারধর ও প্রাণনাশের হুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও যুব সমাজ।

সোমবার (০২ নভেম্বর) সকাল ১১টার সময় কবিরহাট থানা সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের লোকজন ও যুব সমাজ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক শাদাত হোসেনকে মারধর ও হুমকির তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত স্কুল শিক্ষক আবুল কাশেম সহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার কালামুন্সি বাজারে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক শাদাত হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত

আবুল কাশেম ওরফে পারভেজ, রফিক উল্যাহ, সাগর, জাহাঙ্গীর ও সোলাইমানের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়।
ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শাহাদাত কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে অভিযুক্ত স্কুল শিক্ষক আবুল কাশেম ওরফে পারভেজ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, মসজিদসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর