প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরের অসহায় নারী সুমি বেগমকে নতুন ঘর উপহার দিলেন আকবর ডুবাই

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচরের অসহায় নারী সুমি বেগম কোন রকমে ঝুপড়ি ঘরে থাকতেন এতিম সন্তানকে নিয়ে। দীর্ঘদিন ধরে কাটিয়েছেন মানবেতর জীবন। করুন এ চিত্রটি নজরে পড়ে সুবর্ণচর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক হাজী আকবর হোসেন ওরফে আকবর ডুবাইওয়ালার।  তার পরই তিনি নতুন ঘর নির্মাণ করে দেন অসহায় পরিবারকে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১২ টায় চর ওয়াপদা ইউনিয়ন ২ নং ওয়ার্ড জয়নাল আবেদীনের বাড়ীতে নতুন ঘর হস্তান্তরের আয়োজন করে আকবর ডুবাই সমর্থক গোষ্ঠী।

চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় ও হাজী আকবর ডুবাইয়ের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল৷

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইভান জাহেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাগর, শ্রমিক দলের আহবায়ক মিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য শরিয়ত উল্যাহ, মোহাম্মদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল সাত্তার, জিয়াউর রহমান, সমাজ কল্যান পরিষদের নোয়াখালী জেলা সহ সভাপতি সোহরাব মেম্বার, ২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন প্রমুখ।

সুবিধাভোগী সুমি বেগম বলেন, আমার স্বামী নেই আমি দীর্ঘদিন ঝুপড়ী ঘরে মানবেতর জীবনযাপন করেছি। রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজেছি, সকড়ে লেভারের কাজ করে জীবন চালামতাম, এতিম মেযেটাকে নিয়ে চিন্তায় ছিলাম। আকবর ডুবাই আমাকে নতুন ঘর করে দিয়েছেন সেজন্য আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ।

আরও পড়ুন

  • . এর আরও খবর