প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হলো দুই গ্রাম পুলিশকে

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদের দফাদার মোহাম্মদ ছেরাজুল হক ও দক্ষিণ লতিফপুর গ্রামের গ্রাম পুলিশ মহল্লাদার তোফায়েল আহমদের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রশিদ এর আয়োজনে ইউপি সদস্য দেলোয়ার হোসেন এর পরিচালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুজ্জামান।

এই সময় বিদায়ী দুজন গ্রাম পুলিশকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান সহ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এরপর তাদেরকে রাজকীয় ভাবে সুজ্জিত গাড়িতে ব্যান্ড বাজিয়ে তাদেরকে নিজ বাসস্থানে পৌছে দেওয়া হয়।

অতিথিরা বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনকালে দফাদার মোহাম্মদ ছেরাজুল হক ও গ্রাম পুলিশ তোফায়েল আহমদ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। তাঁদের কর্মজীবনের অবদানের স্বীকৃতি স্বরূপ এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় বিদায়ী দুজনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সুখ-শান্তি কামনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর