প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

কবিরহাট সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ১৫৭২, উত্তীর্ণ করেছে ২৭৮

সাইফুল ইসলাম ​নিশাত, কবিরহাট :: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কবিরহাট সরকারি কলেজে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১,৫৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ২৭৮ জন।

জিপিএ ৫ পেয়েছে ১ জন,পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৭.৬৮ শতাংশ।

অন্য দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজে এ বছর মোট ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৫৫ জন।

জিপিএ পাঁচ পায় নি একজন ও,পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২৪.১২ শতাংশ।

আব্দুল্লাহ মিয়ারহাট কলেজে এ বছর মোট ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ২ জন।

জিপিএ পাঁচ পায় নি একজন ও,পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২.৮৬ শতাংশ।

কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ বছর মোট ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২০ জন।

জিপিএ ৫ পেয়েছে ২ জন,পাসের হার দাঁড়িয়েছে ৬৪.৫২ শতাংশ।

ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ বছর মোট ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২২ জন।

জিপিএ পাঁচ পায় নি একজন ও,পাসের হার দাঁড়িয়েছে ৭৫.৮৬ শতাংশ।

চাপরাশিরহাট এ রব ফাযিল মাদরাসায় এ বছর মোট ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৫ জন।

জিপিএ পাঁচ পায়নি একজনও, পাসের হার দাঁড়িয়েছে ৭৬.২৭ শতাংশ।

​৩১ অক্টোবর শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র দেখা যায়। এসব শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এমন লণ্ডভণ্ড ফলাফলে হতাশ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজ।

​ফলাফলের বিষয়ে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি কলেজ হওয়ার পরও শিক্ষার উপযুক্ত পরিবেশ ও নিয়মিত পাঠদানের তদারকির অভাবেই আজকের এই বিপর্যয়।

শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিত না থাকা এবং নির্বাচনী পরীক্ষায় কঠোরতা না আনাই এই ফল বিপর্যয়ের অন্যতম কারণ।

​এদিকে এমন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফলে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। শিক্ষার মান ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর