
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার :: জেলার স্থানীয় সংবাদকে প্রাধান্য দিয়ে বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার প্রত্যয় নিয়ে দৈনিক নোয়াখালীর কথার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকাটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নোয়াখালীর কথার সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু জাফর মোহাম্মাদ আলী জনী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু।
অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক হায়দার বাবু, শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, যুবদল নেতা নয়নসহ জেলা যুবদলের সাবেক ও বর্তমান অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক মানিক ভূঁইয়া, দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার সাংবাদিক হান্নান শাকুর, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত বাবু, দৈনিক অভয়নগরের স্টাফ রিপোর্টার সাংবাদিক নুসরাত রুমু প্রমূখ।
দৈনিক নোয়াখালীর কথার উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু সাঈদ শাকিল, নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান ফরহাদ, কবিরহাট উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নিশাত এবং পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক তারেক আজিজ। এ ছাড়াও বিভিন্ন টেলিভিশন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক নোয়াখালীর কথা নোয়াখালীর মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি জেলার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রকাশ করে আসছে। ভবিষ্যতেও জেলার উন্নয়ন, জনদুর্ভোগ ও সম্ভাবনার সংবাদকে আরও গুরুত্ব দিয়ে প্রকাশের মাধ্যমে পত্রিকাটি তার ভূমিকা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন দৈনিক নোয়াখালীর কথা জেলার একটি নিয়মিত দৈনিক। এই পত্রিকা ঢাকাও নোয়াখালীর বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠার বাসায় অফিসে আমরা দেখতে পাই। এটি নোয়াখালীর স্থানীয় সংবাদকে প্রধান্য দিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে। তার জন্য তিনি পত্রিকার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটনের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি পত্রিকাটির জন্য অনেক কষ্ট করছেন। জেলার মানুষের কথা তুলে ধরার জন্য তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। তাঁর এই প্রচেষ্টা প্রশংসনীয়। স্থানীয় মানুষের কথা ও জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে দৈনিক নোয়াখালীর কথার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু বলেন, দৈনিক নোয়াখালীর কথা পত্রিকায় জেলার সংবাদকে আরও বেশি প্রাধান্য দিয়ে প্রকাশ করা উচিত। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও জেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় পত্রিকাটির স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিরা দৈনিক নোয়াখালীর কথার প্রতিষ্ঠার পেছনের গল্প, প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটনের অবদান এবং পত্রিকাটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে পত্রিকাটির পথচলা শুরু হয়। জেলার মানুষের কথা তুলে ধরা এবং জেলার সংবাদকে প্রাধান্য দেওয়ার লক্ষ্য নিয়ে পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটনের আন্তরিকতা, শ্রম ও উদ্যোগ পত্রিকাটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আলোচনা সভা ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে দৈনিক নোয়াখালীর কথার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও প্রতিনিধিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি দৈনিক নোয়াখালীর কথার সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন সমাপনী বক্তব্য দেন। তিনি পত্রিকাটির পথচলায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :