প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

কবিরহাটে বড় ভাইয়েরা ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :: কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধামকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছোট ভাই হেলাল মোহাম্মদ।

সোমবার (২ নভেম্বর) সকালে কবিরহাটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হেলাল মোহাম্মদ। তিনি অভিযোগ করে বলেন, কবিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড জৈনুদ্পুর রাস্তার মাথা সংলগ্ন এই জায়গায় আমার ৩ ভাই রাস্তার পাশে জায়গাতে দোকান করলেও আমার জায়গায় কোন কিছু করতে দিচ্ছে না।

দীর্ঘ দিন ধরে আমার ভাগের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন আমার বড় ভাই মিনার মোহাম্মদ সোহাগ, দিদার মোহাম্মদ সুজন ও বেলাল মোহাম্মদ সমির।

একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-দরবার এবং সিদ্ধান্ত সত্ত্বেও বড় ভাইরা প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল করে রেখেছেন।
ভুক্তভোগী আরও জানান, জমি ছেড়ে দেওয়ার দাবি জানালে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এবিষয়ে কবিরহাট থানায় একটি অভিযোগ করেন হেলাল মোহাম্মদের স্ত্রী মাহবুবা আক্তার।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ছোট ভাই তাঁর জমি উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায় নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর