প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

গাঁজা সেবন করে জনশান্তি বিঘ্ন, বেগমগঞ্জে ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :: বেগমগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রাম ও পুরাতন সরকারি কলেজের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের রাশেদ (২৯), শাকিব (২২) ও আরিফুল ইসলাম শান্ত (২৫)।

জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক এবং মো. সেজান আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই তিনজনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর