প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৬

জেলাজুড়ে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ১৮

স্টাফ রিপোর্টার :: জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ। পরে আটককৃত কিশোরদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুধারাম মডেল থানায় ২ জন, কোম্পানীগঞ্জ থানায় ৩ জন, কবিরহাট থানায় ৫ জন, সোনাইমুড়ী থানায় ১ জন, চাটখিল থানায় ৪ জন ও চরজব্বর থানায় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর