
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: করবো সমবায় গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ স্লোগানে সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর (রবিবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর।
সুবর্ণচর উপজেলা সমবায় অফিসার আলমগীর কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুবর্ণচর উপজেলা কমিশনার ভূমি ছেন মং রাখাইন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, সততা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, রিডোর সিরাজ হায়দার বেলাল, সাংবাদিক হানিফ মাহমুদ, সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, নিজেরা কর্মকর্তা আফরোজা বেগমসহ বিভিন্ন সংস্থা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :