প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে ময়দানে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে যুবদলের আহবায়ক রুস্তম আলীর পরিচালনায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মানা ও যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আমিন ফয়সাল, চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলম সহ আরো অনেকেই।

সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা থেকে শিক্ষা নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন