প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৬

সেনবাগের অজুনতলা ইউপি নাম পরিবর্তন হয়ে বর্তমান নাম ৫ নং ছিলোনিয়া ইউনিয়ন

উপজেলা সংবাদদাতা, সেনবাগ :: সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ‘৫নং ছিলোনিয়া ইউনিয়ন’ করা হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী থেকে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ৫নং ছিলোনিয়া ইউনিয়ন নামকরণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

এদিকে, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। এতে নাম পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেনবাগ পৌরসভা, সেনবাগ থানা, ইউনিয়ন পরিষদ, ব্যাংক, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবগতির জন্য পাঠানো হয়েছে।

নাম পরিবর্তনের ফলে এখন থেকে সরকারি ও প্রশাসনিক কার্যক্রমে ৫নং ছিলোনিয়া ইউনিয়ন নাম ব্যবহার করা হবে।

এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন হয়ে আনুষ্ঠানিকভাবে ‘ছিলোনিয়া’ নামটি প্রতিষ্ঠা পেল।

আরও পড়ুন

  • . এর আরও খবর