
উপজেলা সংবাদদাতা, সেনবাগ :: সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ লতিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের আব্দুর রশিদ স্বর্ণকার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম আকাশ (২৭) এবং ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের শামসুল হক চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল হানিফের ছেলে মোঃ জসিম (৩৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :