প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৬

মাইজদীতে দিনব্যাপী নানা আয়োজনে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদের রজতজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার :: মাইজদীতে উৎসবমুখর পরিবেশে হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজনে রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালীর সাবেক সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে মাহবুব নুর ও ইয়াসিনুল হক শরীফের পরিচালনায় হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ নোয়াখালীর সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা অ্যাডভোকেট মোছলেহ উদ্দিন স্বাগত বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া সমিতির নোয়াখালী সভাপতি এহসানুল করিম সোহেল এবং হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ নোয়াখালীর প্রধান পৃষ্ঠপোষক মনিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ সহ আরো অনেকেই।

দিনব্যাপী আয়োজনে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে খেলাধুলা, নৃত্য, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ২৫ বছরের পথচলা উদযাপন করেন বর্তমান ও সাবেক সদস্য সহ অতিথি বৃন্দরা।
সংগঠনটির দীর্ঘ পথচলায় পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর