প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ

উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচরে অবসরপ্রাপ্ত চার প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ করা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখা।

সংবর্ধনা পাওয়া চার শিক্ষক হলেন প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি ও চরবাটা সওদাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম, সমিতির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, রোকেয়া বেগম এবং চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম।

অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী আক্কাছের সভাপতিত্বে এবং সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ছানা উল্লাহ মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রতন চন্দ্র মজুমদার, চরজুবলী রব্বানিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও বিশিষ্ট সমাজসেবক ডা. বোরহান উদ্দিন, সুবর্ণচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, চরজব্বর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামসেদুর রহমান কিসলু, সৈকত সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা জামায়াতের সেক্রেটারি জামান উল্লাহ মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর নাজমা আক্তার এবং নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছোটন চন্দ্র রায় প্রমুখ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবনিযুক্ত সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ শিক্ষকতা জীবনের ত্যাগ, পরিশ্রম, দায়িত্বশীলতা ও শিক্ষা বিস্তারে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তাঁদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসরজীবনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে তাঁদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী চার শিক্ষককে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়। নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ এবং আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি অবসরপ্রাপ্ত, প্রবীণ ও নবীন শিক্ষকদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর