প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ জানুয়ারি, ২০২৪

সোনাইমুড়ীতে আগুনে পুড়ে উজানী ট্রেডার্স এর ক্ষতি ১৫ লক্ষ টাকা

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ী উপজেলা জয়াগ বাজারে আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে উজানী ট্রেডার্সের মালিক মোঃ মাহমুদুল ইসলাম।

রবিবার সকালে সরেজমিনে গিয়ে উপজেলার জয়াগ বাজারে গিয়ে উজানী ট্রেডার্স আগুনে পোড়া ধ্বংসাবশেষ দেখা যায়। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে বৈদ্যুতিক সটসার্কেট এর আগুনে পুড়ে উজানী ট্রেডার্সের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও মালিকের সূত্রে জানা যায়, তিনি উজানী ট্রেডার্সে ফটোস্ট্যাট মিশিন, কম্পিউটার, প্রিন্টার স্টেশনারী সামগ্রী ও মুদি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মাহমুদ বলেন আমি বিভিন্ন সংস্থা থেকে ঋন করে জয়াগ বাজার (গান্ধী আশ্রম রোডে) দীর্ঘ দিন ধরে উজানী ট্রেডার্স নামে ব্যবসা করে আসছি। কিন্তু গত মঙ্গলবার দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে আসছি। হঠাৎ রাত ১টা ৪৫মিনিটে সিএনজি ড্রাইভার আমাকে ফোন দিয়ে জানান দোকানে আগুন ধরেছে। আমি সাথে সাথে আমার চাচা বাহার মেম্বারকে সঙ্গে নিয়ে বাজারে গিয়ে দেখি বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমার দোকানের সকল মালামাল পুড়ে যায়। আমার ক্ষতির পরিমাণ ১৪/১৫ লক্ষ টাকা।

তিনি আরো বলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আর্থিক সহায়তার জন্য সাহায্য কামনা করছি।

জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আকবর হোসেন পলাশ বলেন, উজানী ট্রেডার্স জয়াগ বাজারে দীর্ঘ দিন ধরে ব্যবসা করছে। অগ্নিকাণ্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানে অপূরণীয় ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

  • সোনাইমুড়ী এর আরও খবর