প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২৪

সোনাইমুড়ীতে মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে ফসলি জমি থেকে অবাধে মাটি কাটায় এক ব্যবসায়ীকে একলক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া।

সোমবার সকালে উপজেলার বজরা ইউনিয়নের মুটবি গ্রামের ফসলি জমির মাটি কাটার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

পার্শবর্তী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার আবুল আখেরের ছেলে মো: ইউনুছ মিয়াকে এই জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়া জানান, এই মাটি ব্যবসায়ীকে ইতিপূর্বে সোনাইমুড়ীর ছনগাঁও এলাকায় ফসলি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ককরা হয়েছিলো। পূণরায় একই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • সোনাইমুড়ী এর আরও খবর