
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে ১৪৪ ক্যান বিদেশি বিয়ার-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ মো. ইউসুফ (৩৫) নামের এক মাদককারবারী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সহযোগী মাহমুদ হাসান সজিবকে (২৯) আটক করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারকৃত মো. ইউসুফ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঘাসের খিল গ্রামের সৈয়দ গাজী ব্যাপারী বাড়ি ছিদ্দিক উল্ল্যাহর ছেলে। অপর সহযোগী একই বাড়ির মোহাম্মদ উল্ল্যাহের ছেলে মাহমুদ হাসান সজিব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঘাসের খিল গ্রামের সৈয়দ গাজী ব্যাপারী বাড়িতে অভিযান পরিচালনা করা হলে একটি বিদেশী পিস্তল, ২টি বুলেট ও একটি স্মার্টফোন। ইউসুফের তথ্য অনুযায়ী তার সহযোগী একই বাড়ির সজিবের বসতঘরে অভিযান পরিচালনা করা হলে ১৪৪ ক্যান রয়্যাল ডাচ নামীয় বিয়ার উদ্ধার করা হয়।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাদের একই বাড়ি হলেও বাড়িটি দুই উপজেলায় পড়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে মাদককারবারির সাথে জড়িত। ইউসুফকে বুলেট আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে । অন্যদিকে তার দেওয়া তথ্য অনুযায়ী সজিবের বসতঘর থেকে বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। আমাদের আসার খবরে সে পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :