প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সেনবাগে সরোয়ার ফাউনেডশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

উপজেলা প্রতিনিধি, সেনবাগ :  সেনবাগে দুই শতাধিক বন্যার্ত অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে সরোয়ার ফাউন্ডেশন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নবীপুর ইউপির গোপালপুর গ্রামের জামিয়া তালিমুল

কুরআন মাদরাসা ও এতিমখানায় ওই ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদানে সহযোগীতা করেন নোয়াখালীর জাপান বাংলাদেশ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক শাহরিয়ার অরুপ।

আরও পড়ুন

  • . এর আরও খবর