• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১২ অক্টোবর, ২০২৪

প্রাথমিক শিক্ষার ব্যাপ্তিকাল ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত করা হউক – মোঃ আবদুল কাদের

নতুন বাংলাদেশের সকল কিছু সংস্কারের সাথে সাথে প্রাথমিক শিক্ষার সংস্কার সাধন অতীব জরুরী।কেননা প্রাথমিক শিক্ষা হল শিক্ষার ভিত্তি পর্ব অর্থ্যাত; শিশুদের বীজ বপনের সময়।বর্তমানে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে প্রাথমিক শিক্ষার ব্যাপ্তিকাল হল; প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত অর্থাৎ ৫+ থেকে ১০+ পর্যন্ত।

বিদ্যালয় পর্যায়ে এই সময়ের মধ্যে কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার প্রাথমিক ভিত্তি টা প্রয়োগ করার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের কে বিভিন্ন নৈতিক শিক্ষা ,খেলা-ধুলা,নাচ-গান,কবিতা আবৃত্তি,চিত্রাংকন,বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তাদের কে আগামীর যোগ্য নাগরিক হিসেবে তৈরি করার চেষ্টা করা হয়।কেননা এই সময়ে শিশুরা তাদের গুরুজনদের খুব বেশি অনুসরন,অনুকরন করে যাহা উচ্চ বিদ্যালয় অথবা কলেজে দেখা যাচ্ছে না।তাছাড়া উন্নত দেশে ও প্রাথমিক প্রাথমিক শিক্ষার ব্যাপ্তিকাল ৬ষ্ঠ শ্রেনি পর্যন রয়েছে।আমাদের দেশের ক্যাডেট কলেজ গুলোতেও সেটা অনুসরন করে ৭ম শ্রেনি থেকে ভর্তি নিচ্ছে।উল্লেখ্য, আমাদের দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় এর অবকাঠামো দিক থেকে প্রস্থুত যদি ৬ষ্ঠ শ্রেনি বৃদ্ধি করা হয়। তাই এখনি সময়, প্রাথমিক শিক্ষার ব্যাপ্তিকাল হউক প্রাক-প্রাথমিক থেকে ৬ষ্ঠ শ্রেনি।

লেখক :
মোঃ আবদুল কাদের
সহকারী শিক্ষক,
বালুচরা সমাজকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বেগমগঞ্জ, নোয়াখালী।

আরও পড়ুন

  • . এর আরও খবর