প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৪

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল
এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।

টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে সাবিনা-ঋতুপর্ণারা। শিরোপাজয়ী নারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগেই জানানো হয়েছিল, শনিবার (২ নভেম্বর) সাফজয়ী দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

  • . এর আরও খবর