প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪

উপদেষ্টা পরিষদ বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদনের জন্য বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রাইব্যুনাল সুপারিশ দিতে পারবে-খসড়া অধ্যাদেশ এমন বিধান রয়েছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।

অপরিহার্য সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে এবং নির্বাচন কবে হবে-জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা আইন মন্ত্রণালয়ের বিষয় না। আমরা খুব অপরিহার্য কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব।

তিনি বলেন, আমরা শুধু এই জিনিসটা চাই না, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই। আপনারা বিশ্বাস করেন

অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। চার বছরের কোনো কথাই বলা হয়নি।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর