
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : জেলার সোনাইমুড়িতে ইতালি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হিরাকে ফুল দিয়ে বরণ করেছে নাটেশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার নাটেশ্বর দীঘিরজান আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এরপর নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রাসহ তার গ্রামের বাড়িতে যায়। সেখানে গ্রামবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন তিনি।
এ সময় হিরা বলেন, নাটেশ্বর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ আছে। আগামীতে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত আছে। এরই ধারাবাহিকতায় তিনি এলাকায় দলকে আরো সুসংগঠিত করে এগিয়ে নিতে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, কেউ বিএনপির মধ্যে ফাটল ধরাতে পারবে না।
পরে তিনি মা-বাবার কবর জিয়ারত করে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :